1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

সড়ক দুর্ঘটনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সোহেল রানার স্ত্রী-পুত্র নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৫৪ Time View

শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার সোহেল রানার স্ত্রী ও তিন বছরের পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সোহেল রানা।

আজ শনিবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুপুরে সাভারের নবীনগর এলাকায় সোহেলের মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী আফরিন ও শিশুপুত্র আফরান।

২০ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনালের পর খেলোয়াড়দের তিন দিনের ছুটি দিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্র। সেই ছুটিতেই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। শনিবার বিকেল থেকে শেখ রাসেলের অনুশীলন শুরু হওয়ার কথা। ক্যাম্পে যোগ দিতেই তিনি ঢাকায় ফিরছিলেন।

মাঝ মাঠের কুশলী ফুটবলার সোহেল রানা বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেন ফেনী সকার ক্লাবের মাধ্যমে। এরপর মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী হয়ে এবার যোগ দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে।

সোহেল রানা জাতীয় দলে না খেললেও প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন কয়েক বছর আগে। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ