1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইন্দো-বাংলা বাণিজ্য মেলার স্পনসর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মে, ২০১২
  • ১৩২ Time View

ভারতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আসন্ন তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্য মেলার স্পনসরের ভূমিকা পালন করবে। বাণিজ্য মেলাটি ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

রোববার রাজধানীর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে তাদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ভারতীয় ব্যাংকটির কান্ট্রি হেড পিনাক চক্রবর্তী এবং ইন্দো-বাংলা বাণিজ্য মেলা-২০১২ এর প্রধান সমন্বয়ক ও বিজ্ঞাপনী সংস্থা টিমসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম।

এসময় অন্যদের মধ্যে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও মেলা উপ-কমিটির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ, সেক্রেটারি জাহাঙ্গীর বিন আলম; স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ কার্যক্রমের প্রধান নির্বাহী জ্ঞান প্রকাশ ক্ষেত্রপাল, ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের প্রধান প্রণয় রঞ্জন দ্বিবেদী উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) তৃতীয় বারের মতো ইন্দো-বাংলা বাণিজ্য মেলার আয়োজন করছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান মেলায় তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে।

ভারতের উচ্চপর্যায়ের একাধিক সরকারি ও বাণিজ্য প্রতিনিধিদল মেলা চলাকালীন ঢাকা সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। ইন্দো-বাংলা বাণিজ্য মেলা-২০১২ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ট্রিবিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ