1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

জামায়াত-বিএনপির ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৭৪ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে এসআই হাবিবুর রহমান বাদী হয়ে জামায়াত-বিএনপির ৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, শ্যামনগর সদর সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, বুড়িগোয়ালিনী সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বাকিদের নাম জানা যায়নি।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে হরিহরনগর বাজারে বোমা বিস্ফোরণ ও তাজা হাত বোমা উদ্ধারের ঘটনায় পরদিন রাতে ৭২ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ও ১৯০৮ সালে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এসআই শংকর কুমার মামলাটি তদন্ত করছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ