1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

‘দেশে শতভাগ বিদ্যুতের জন্য কাজ করছে সরকার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৪৫ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতের জন্য আমরা এগুচ্ছি । আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নে পৌঁছব আমরা। পশ্চিম দক্ষিণাঞ্চল ও পূর্ব দক্ষিণাঞ্চলে যতদ্রুত সম্ভব প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে চেষ্টা করছি। যেহেতু পদ্মা সেতু হচ্ছে দক্ষিণাঞ্চলে অনেক ইন্ডাস্ট্রিজ হবে। তাই এসব এলাকায় বিদ্যুতের ডিমান্ড অনেক বেড়ে যাবে। আগামী দশ বছরে ১০ হাজার মেগওয়ার্ড বিদ্যুতের প্রয়োজন হবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোসাইরহাট উপজেলা ইদিলপুর ইউনিয়নের ধীপুর এলাকায় দুটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা সভাপতি শাহজাহান শিকদার, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, জেলা পরিষদের সদস্য শাকিল চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিদ্যুৎ উপকেন্দ্র দুটি নির্মাণ ব্যয় ১৬ কোটি, লাইন নির্মাণ ব্যয় ১৮২ কোটি টাকা। দুটি বিদ্যুৎ উপকেন্দ্র গড়তে মোট ব্যয় হয়েছে ১৯৮কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ