1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জাপানের কোচ হচ্ছেন ইউনিস খান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৭০ Time View

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিতে যাচ্ছেন ইউনিস খান। তবে ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো দলের নয়। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে জাপান।

মূলতঃ পাকিস্তানি বংশোদ্ভূত জাপানিজ এক ব্যবসায়ীর মাধ্যমেই এই প্রস্তাব পেয়েছেন ইউনিস। আবিদ হোসাইন নামের ওই ব্যবসায়ী জানিয়েছেন, জাপানের খেলোয়াড়দের কোচিং করানোর বিষয়টিতে ইতিবাচক সাড়াও দিয়েছেন সাবেক এই ব্যাটসম্যান।

ফয়সালাবাদে জন্ম নেয়া আবিদ হোসাইন জানিয়েছেন, তিনি সবসময়ই চান পাকিস্তানি খেলোয়াড়রা যাতে জাপানে আসেন। এতে করে সেই দেশে ক্রিকেট ভক্তরা অনুপ্রাণিত হবে। সেই ইচ্ছে থেকেই ইউনিসকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি এই ব্যবসায়ী আরও জানান, ইউনিস খানকে জাপানের টোকিও, হিরোশিমা এবং নাগোয়ায় কোচিং ক্যাম্পে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে। আন্তর্জাতিক কোনো দল না থাকলেও জাপানে ক্রিকেট খেলা বেশ জনপ্রিয় বলে জানিয়েছেন আবিদ হোসাইন।

ইউনিসের প্রতিক্রিয়া কেমন ছিল, জানতে চাইলে আবিদ বলেন, ‘তিনি প্রস্তাবটির ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ