1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ইমরানের গানে কলকাতার নায়িকা দর্শনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৪ Time View

ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিক। ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে নাম লেখান দর্শনা। এরইমধ্যে টলিউড সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও অভিষেক ঘটেছে তার। শুধু তাই নয় কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তের মতো প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। শুধু অভিনয়ই নয় রূপের জাদুতেও মুগ্ধ করেছেন দর্শকদের তিনি।

অন্যদিকে ইমরান, বাংলাদেশের সংগীতে জনপ্রিয় নাম। কন্ঠ, সুর আর সংগীতের যাদুতে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। এবার তার নতুন গানের ভিডিওতে যুক্ত হয়েছেন কলাকাতার নায়িকা দর্শনা। গানের শিরোনাম ‘মেঘের ডানায়’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

‘মেঘের ডানায়’ গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। আর সংগীতায়োজনে আছেন এলএমজি বিটস (সৈয়দ নাফিজ, শুভ্র রাহা)। গানটিতে ইমরানের সাথে কন্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী।

ভারতের জনপ্রিয় ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্যধারণ হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রেমের চিরচেনা, তবে সবসময় সতেজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা এবং দর্শক এই গানে। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হলেন তিনি। আশা করছি গানটির ভিডিওটি ভালো লাগবে সবার।’

আসছে ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মেঘের ডানায়’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ