1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

তারেক জিয়ার ফাঁসির দাবিতে আ.লীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৭২ Time View

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হলেও তারেক জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শেরপুরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে সরকারকে এর জন্য উচ্চ আদালতে আপিল করার অনুরোধ জানিয়েছেন।

বুধবার দুপুরে রায় ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে এ দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল থেকে চকবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রায় ঘোষণার পর বিক্ষোভে নামেন তারা।

Sherpur1

রায়ের প্রতিক্রিয়ায় হুইপ আতিউর রহমান আতিক বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড হওয়ায় আমরা খুশি। কিন্তু গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার ফাঁসি না হওয়ায় আমরা এ রায়ে সন্তুষ্ট নই। এ জন্য এ রায়ের বিরুদ্ধে সরকারকে উচ্চ আদালতে আপিলের দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সম্পাদক সুব্রত দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ