1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

৭ রোহিঙ্গা ধরে পুলিশে দিলো জনতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৭১ Time View

সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে সাত রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের কুতুপালং ক্যাম্পের মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাতরা বেগম (৩), ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও উসুন জামান (৭৫)।

আটক নুর বেগম জানান, ভারতে যাওয়ার জন্য দুই দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্তে আসেন তারা। দালালরা তাদেরকে কোলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তারা আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ