1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

গাইবান্ধায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬৪ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম (৪৮) নিহত হয়েছে।

সোমবার দিনগ রাত ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৩-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে গভীর রাতে র‌্যাব সদস্যরা গাইবান্ধার বামনডাঙ্গায় সাতগিরি জামাল গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুস সালামের বাড়িতে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সালাম আহত হন। বাকিরা পালিয়ে যায়। আহত অবস্থায় মাদক ব্যবসায়ী সালামকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, ঘটনায় সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছোবহান জানান, আবদুস ছালাম একজন শীর্ষ ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকের ২৮টির বেশির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ