1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

সিলেটে স্থগিত কেন্দ্রে ভোট ১১ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৭৯ Time View

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট ১১ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে বলে ইসির একটি সূত্র জানিয়েছেন।

সবকিছু স্বাভাবিকভাবে চললে ওই দিনই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নাম। কারণ তিনি ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। আর ওই দুই কেন্দ্রের ভোটার ৪ হাজার ৭৮৭ জন। সেখানকার অন্য কেন্দ্রগুলোর ভোট পড়ার অনুপাত অনুযায়ী বিএনপির প্রার্থীই জয়ী হবেন।

সোমবার রাজশাহী ও বরিশালের সঙ্গে অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে ভোট স্থগিত হয়। কিন্তু গোলযোগের কারণে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১৬) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর প্রথম কেন্দ্রের ভোট সংখ্যা ২২২১ জন আর হবিনন্দির ২৫৬৬ জন।

১৩২টি কেন্দ্রের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

আরিফুল হক চৌধুরী নির্বাচনে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে স্থগিত হওয়া দু’টি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৭ জন।

সিলেট সিটি নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম ৩১ আগস্ট জাগো নিউজকে বলেছিলেন, ওই দুই কেন্দ্রে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেন, ‘নতুন করে ব্যালট পেপার ছাপানোসহ নির্বাচনের জন্য প্রক্রিয়াগত যত কাজ আছে তা আগামী ১০ দিনের ভেতর শেষ হয়ে যাবে বলে আশা করছি। তারপরই পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ