1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই গেইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৫৩ Time View

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ সদস্যের দলে ফিরেছেন চ্যাদউইক ওয়ালটন ও শেলডন কট্রেল।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন গেইল। তিন ম্যাচ মিলিয়ে করেছেন ১৪২ রান, যার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ৬৬ বলে ৭৩ রানের ইনিংসটির কথা আলাদা করেই বলতে হয়। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে হেরে সিরিজ খুয়ালেও গেইলের ব্যাটেই এক সময় স্বপ্ন দেখছিল।

ফর্মে থাকা এই ওপেনারের বিশ্রামে সুযোগ মিলছে চাঁদউইক ওয়ালটনের। গত মে মাসে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচে বাদ পড়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান, যে ম্যাচটি ৭২ রানের বড় ব্যবধানে জিতে ক্যারিবীয়রা। ওয়ালটন দলে ফেরায় এখন ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে উইকেটরক্ষক দুইজন, আরেকজন দিনেশ রামদিন।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া শেলডন কোট্রেলও ফিরেছেন টি-টোয়েন্টি দলে। ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। থাকছেন চোটের কারণে সিরিজের শেষ ম্যাচ খেলতে না পারা আন্দ্রে রাসেলও।

বুধবার সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপরের দুটি টি-টোয়েন্টি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্কে, ৪ এবং ৫ আগস্ট। যেখানে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল
কার্লোস ব্রাফেট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কট্রেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভমান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাদউইক ওয়ালটন, কেশরিক উইলিয়ামস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ