1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

সেরা বাঙালি আমার সেরা সম্মান: সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৯২ Time View

বাংলাদেশ ক্রিকেটে নবজাগরণ ঘটানোর স্বপ্ন নিয়ে এবার স্টার আনন্দর ২২ গজের সেরা বাঙালি সম্মাননাটা শুক্রবার সন্ধ্যায় নিলেন এই মুহূর্তের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব উল হাসান। নাইট রাইডার্সের সাকিব ক্রিকেট বিশ্বকে দেখালেন কারও থেকে পিছিয়ে নেই বাংলাদেশ ৷ তার অলরাউন্ড পারফরমেন্সে ভর করেই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ৷ চতুর্থ ইনিংসে ৯৬ ৷ ম্যাচে ৮ উইকেট৷

ফেলে আসা বছরটা খুব ভাল কেটেছে তার ৷ ২০১১-র ডিসেম্বর আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার সাকিব ৷

২০০৯-এর জানুয়ারি থেকে ২০১১-র এপ্রিল- টানা আড়াই বছর একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারের নামও সাকিব ৷ ২০১২-র এশিয়া কাপে সিরিজ সেরাও তিনি ৷ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলা হয়ে গিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটও৷

আর এই সব যখন বলা হচ্ছিল সেরা বাঙালির মঞ্চে, সাকিব নিশ্চয় খুশি হচ্ছিলেন সৌরভের শহরে থেকে এবছরে সেরা বাঙালি`র সম্মাননাটা নিতে।

মঞ্চ থেকে নেমে আসার পর বাংলানিউজের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‌‌`আমি খুব খুশি। সেরা বাঙালি আমার সেরা সম্মান। তাও আবার সৌরভের শহরে।`

আর আইপিএল? এই প্রশ্নের উত্তরে বললেন, `এখন তাকিয়ে আছি ২৭ মে-র দিকে ৷ আইপিএল পঞ্চম আসরের ফাইনালে ট্রফিটা এবার জিততে চাই ৷`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ