1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মেক্সিকোর বিপক্ষে খেলবেন মার্সেলো

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৬৫ Time View

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র করে বেশ ঝামেলায় পড়েঝছল ব্রাজিল। তবে শেষের দুই ম্যাচে স্যালসাওদের চিরচেনা জাগো বানিতো দিয়েই জয় পেয়েছে তারা। ঝামেলা পার করে উঠে এসেছে শেষ ষোলয়। অন্যদিকে জার্মানির মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে দ্বিতীয় পর্বে এসেছে মেক্সিকো। দ্বিতীয় পর্বের নক আউটের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। তার আগে কিছুটা দুঃসংবাদের মধ্য দিয়েই যেতে হচ্ছে সেলেকাওদের।

গ্রুপ পর্বের শেষ খেলায় সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতলেও সেই ম্যাচে হারাতে হয়েছে মার্সেলোর মত ডিফেন্ডারকে।

প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিঠের সমস্যায় মাঠ ছাড়েন ব্রাজিলীয় এই ডিফেন্ডার। তার বদলে মাঠে নামানো হয় ফিলিপ লুইজকে। তবে খুশির খবর সেরে উঠছেন ব্রাজিল দলের অন্যতম এই ডিফেন্ডার।

এ নিয়ে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসামার জানান, হঠাৎ করেই মার্সেলো পিঠে ব্যথা অনুভব করে। তাই তাকে দ্রুত মাঠ ছাড়তে হয়। আমাদের হাতে কিছুটা সময় আছে। আমরা আশা করছি মেক্সিকোর বিপক্ষে তিনি খেলতে পারবে।
অন্যদিকে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন চোটে পড়া ডগলাস কস্তা।

মেক্সিকোর বিপক্ষে আগামী ২ জুলাই সোমবার রাত ৮টায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ