1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিউটি পার্লার খুলেছেন চিত্রনায়িকা রেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৬৯ Time View

চিত্রনায়িকা রেসি বিউটি পার্লার খুলেছেন। পার্লারের নাম ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’। আজ সোমবার রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বিউটি পার্লারটি চালু করেন এই নায়িকা।

হঠাৎ বিউটি পার্লার চালুর প্রসঙ্গে রেসি বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি বিউটি পার্লার করবো। হঠাৎ করেই আমার স্বামী (পান্থ শাহরিয়ার) পার্লারের যাবতীয় কাজের ব্যবস্থা করে আমাকে সারপ্রাইজ দেয়। আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হয়েছে।

তিনি বলেন, এবার পার্লারটি উদ্বোধন করলাম। আমার এই পার্লারের বিষয়টা গোপন রেখেছিলাম। কাউকেই কিছু জানাইনি। ভেবেছিলাম সবকিছু শেষ করে জানাবো। আমার সহশিল্পী, সহকর্মী, শুভাকাঙ্খীসহ শোবিজ অঙ্গনের অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। আমি সকলের এ ভালোবাসা পেয়ে অনেক কৃতজ্ঞ। আমার এই নতুন পথচলায় সকলকেই পাশে চাই।

রেসির বিউটি পার্লার রাজধানীর দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ১০ নম্বর রোডের ৬৭ নম্বর হাউজে অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে শুভকামনা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক সমিতির সহ সভাপতি মনতাজুর রহমান আকবর ও শোবিজ অঙ্গনের অনেক তারকারা। দেখা গেছে এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাহারা, আন্না, জায়েদ খান, সাইমন সাদিক, নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ