1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে: হাছান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১৮
  • ৪৯ Time View

চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিলে ‘সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক লীগ নামে একটি সংগঠন এ আলোচনা সভায় আয়োজন করে।

হাছান বলেন, ‘গিয়াসউদ্দিন কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত নয়। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ।’ প্রশাসনের কাছে তাকে রিমান্ডে নিয়ে ষড়যন্ত্র বের করারও আহ্বান জানান তিনি।

হাছান বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে’ বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ‘জামিন দেয়া এবং বাতিল করা আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং আপনারা যে প্রতিদিন সকাল বিকেল মিথ্যাচার করছেন বাংলাদেশের মানুষ এখন সচেতন এই সমস্ত মিথ্যাচার করে কোন লাভ হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্যদেন জাতীয় পার্টি (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ