1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে নিজের অনন্য রেকর্ড গড়লেন রশিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৮৪ Time View

দুর্দান্ত পারফরমেন্সে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন আফগান তারকা রশিদ খান। তার ঘূর্ণিতে কাঁপে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। আর সেই ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে যোগ হলো নতুন এক অর্জন। গতকাল রবিবার বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই লিগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান।

১৯ বছর বয়সি এই আফগান তারকা টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার রেকর্ড গড়ছেন রশিদ খান। এছাড়া ম্যাচ বিবেচনায় হয়েছেন দ্বিতীয় দ্রুততম।

রশিদ খানের আগে সময়ের বিবেচনায় দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন সাঈদ আজমল (২ বছর ২৯৬ দিন)। ম্যাচ বিচেনায় ৩১ ম্যাচে মাইলফলকে পৌঁছেছেন রশিদ খান। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউস মাত্র ২৬ ম্যাচে ৫০ উইকেটের মাইলফক ছুঁয়েছিলেন। রশিদ খানের সঙ্গে সমান ৩১ ম্যাচে ৫০ উইকেট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ