1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

কলকাতায় সম্মাননা পেলেন বাংলাদেশের দুই অভিনেত্রী ববিতা-চম্পা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৬৫ Time View

কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর। এতে সম্মাননা পেলেন বাংলাদেশের দুই কিংবদন্তি অভিনেত্রী ববিতা ও চম্পা।

বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিত মুখ এই দুই বোন। কলকাতার নামি নির্মাতাদের সিনেমায় অভিনয় করেছেন তারা।

১৯৭৪ সালে সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ববিতা। কুড়িয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি আর সম্মাননা। দেশে একাধিকবার জাতীয়সহ নানা পুরস্কারে ভূষিত হন ববিতা। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন আজীবন সম্মাননা। শিগগিরই তার হাতে এই সম্মাননা তুলেন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন। শনিবারের আয়োজনে ববিতার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘আমার আজকের এই অর্জন বাংলাদেশের অর্জন। আমি সবসময়ই গর্ববোধ করি একজন বাংলাদেশি হিসেবে। কলকাতায় এমন সম্মাননায় ভূষিত হয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। আমার বাংলাদেশের দর্শকের জন্য এই সম্মাননা উৎসর্গ করছি।’

অন্যদিকে গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’সহ কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন চম্পা। তার হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ