1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রকাশ হলো ‘সুলতান দ্য সেভিয়র’ এর ট্রেলার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৭১ Time View

অবশেষে প্রকাশ হলো ‘সুলতান দ্য সেভিয়র’-এর ট্রেলার। আর তাতেই দর্শকদের মন্তব্য দক্ষিণ ভারতীয় সিনেমা ‘ভেদালাম’-এর রিমেক এটি।

গতকাল সোমবার রাতে প্রকাশিত ট্রেলার জুড়ে আছেন কলকাতার জিৎ। আর বোঝা গেল, সিনেমার কাহিনি ভাই-বোনের সম্পর্ক ঘিরে। এতে বোন চরিত্রে আছেন প্রিয়াঙ্কা সরকার। তাকে ট্রেলারে গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। অন্যদিকে নায়িকা চরিত্রে থাকা ঢাকার বিদ্যা সিনহা মিম কম জায়গা পেয়েছেন।

অল্প সময়ের জন্য দেখা গেছে ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তাসকিন রহমানকে। এ সিনেমায়ও নেতিবাচক চরিত্রে থাকছেন তিনি। প্রধান খলনায়কের ছোট ভাইয়ের ভূমিকায় আছেন তাসকিন।

‘সুলতান’ পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন আমান রেজা, নবাগত আসফাক রানা, সাদেক বাচ্চু, নাদের চৌধুরী, রেবাকা রউফ, শহিদুল আলম সাচ্চু, কমল পাটেকার ও শিবা সানু।

এর আগে ‘মাশা আল্লাহ’ ও ‘আমার মন’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে সিনেমাটি থেকে।

মাসখানেক আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির কাছ থেকে শুটিং শুরুর অনুমতি পায় ‘সুলতান’। কিন্তু তার আগেই সিনেমাটির দৃশ্যায়ন হয়ে যায়। এ জটিলতার কারণে প্রযোজনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। যদিও ট্রেলারে প্রতিষ্ঠানটির নাম রয়েছে। প্রকাশও হয়েছে জাজের চ্যানেলে।

জাজ থেকে জানানো হয়, আমদানিকৃত সিনেমা হিসেবে ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাবে ‘সুলতান’। সম্প্রতি উৎসবে যৌথ প্রযোজনা বা আমদানি করা সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা নিয়ে রিটের আদেশ দিয়েছে আদালত। তাই এখনো পর্যন্ত ঈদে মুক্তিতে জটিলতায় আছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ