1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৫৫ Time View

এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন সুনীল চাকমা সনজিত (৩০), অটল চাকমা (৩০) ও স্মৃতি চাকমা।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছেন।

ইউপিডিএফ প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা তাদের ৩ কর্মীদের গুলি করে হত্যা করেছে।

অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মুখপাত্র লিটন চাকমা বলেছেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

বাঘাইছড়ির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তারা শুনেছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ