1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৭৬ Time View

জেলার টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন পৌর কাউন্সিলর নিহত হয়েছেন।

র‌্যাব জানিয়েছে, নিহত মো. একরামুল হক (৪৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

শনিবার দিনগত রাতে উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

একরামুল হক পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর। তিনি টেকনাফ পৌর এলাকা কেকেপাড়ার বাসিন্দা মৃত আবদুস সাত্তারের পুত্র। তার ২ কন্যা সন্তান রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় টেকনাফ পৌর কাউন্সিলর একরামুল হক বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ