1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দুই বাসের রেষারেষিতে বিজ্ঞাপন কর্মকর্তার প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৩৫ Time View

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল বলেন, যাত্রাবাড়ী শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশে আমার মোটরসাইকেলও ছিল।তার পেছনে শ্রাবণ সুপার পরিবহনের একটি বাস ছিল।

তিনি আরো জানান, শ্রাবণ সুপার পরিবহনের বাসটি মঞ্জিল পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে প্রতিযোগিতা শুরু করে। এ সময় শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাস চাপায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ