1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

স্মিথ-ওয়ার্নারকে বাইশ গজে ফেরার ছাড়পত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৬৯ Time View

অবশেষে কিছুটা স্বস্তির হাওয়া অস্ট্রেলিয়া ক্রিকেটমহলে। ‘স্যান্ডপেপারগেট’ কাণ্ডে নির্বাসিত তিন ক্রিকেটারের মধ্যে দু’জনকে ক্লাব ক্রিকেট খেলার অনুমতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাসিত অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ক্লাব ক্রিকেটের ছাড়পত্র দেওয়া হল।

গত মাসেই অজি-প্রোটিয়া সিরিজে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেটবিশ্ব। ঘটনায় জড়িত থাকার দায়ে তৎকালীন অজি অধিনায়ক ও সহ-অধিনায়ক স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। টিভি ক্যামেরাতে ধরা পড়া আর এক অভিযুক্ত ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসন দিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

এই কলঙ্কিত ঘটনায় স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফটের নির্বাসন এবং অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অজি কোচ ডারেন লেম্যান। তবে স্মিথ এবং ওয়ার্নারকে ক্লাব ক্রিকেট ফেরার ছাড়পত্র দিলেও ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে বাইশ গজে ফেরার জন্য এখনও সবুজ সংকেত দেয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ