1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

পাসের হার কম হলেও হতাশাজনক নয়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৩৯ Time View

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন হলেও এ নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবার পাসের হার তুলনামূলক কম হলেও হতাশাজনক নয়। ভবিষ্যতে আরও ভালো করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে।’

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন। এ সময় বরিশাল শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন। আর যারা ভালো করতে পারতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাও তোমরা আরও ভালো করবে।

‘তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তোমরাই তো আগামী দিনে দেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

এ সময় শিক্ষার উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এমধ্যে উপবৃত্তি ছাড়াও স্কুলগুলোতে টিফিনের ব্যবস্থা করেছি। সবগুলো স্কুলে যাতে এ সুবিধা থাকে সেজন্য সংশ্লিষ্টদের বলছি, এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

ফলাফল হস্তান্তরের এক পর্যায়ে গণভবন থেকে পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ