1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিল্পী সমিতির কনসার্টে অংশ নেবেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ১০৬ Time View

অসহায় শিল্পীদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য এ কনসার্টের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামীকাল শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিকেল ৪টায় এই কনসার্টে অংশ নেবেন অপু বিশ্বাসসহ চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চলচ্চিত্রের অনেক শিল্পী বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। অর্থাভাবে তারা কষ্টে জীবন যাপন করছেন। তাদের আর্থিক সহযোগিতা করার মতো অর্থ আমাদের শিল্পী সমিতির নেই। তাই শিল্পী সমিতির উদ্যোগে অসহায় শিল্পীদের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

এতে অংশ নিতে পেরে নিজেরও ভালো লাগছে। সারা বছর নিজের জন্য কাজ করি। এবার সুযোগ পেয়েছি আমাদের সহকর্মীদের জন্য কাজ করার। যদিও আমার ব্যক্তিগত কাজ ছিল, তারপরও অসহায় শিল্পীদের পাশে দাঁড়াতেই কনসার্টে অংশ নিচ্ছি।’

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী ইশতেহারেই মিশা-জায়েদ প্যানেল কথা দিয়েছিল পিছিয়ে থাকা, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই ইশতেহারের অংশ হিসেবেই এই কনসার্টের উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। কনসার্টের অর্থ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে জমা হবে।

অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, জায়েদ খান, আমিন খান, ডিপজল, বিপাশা কবিরসহ আরো অনেক তারকা। দর্শক টিকিট কেটে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ