1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মতিঝিলে সরকারি কর্মচারিদের জন্য আবাসিক ভবন উদ্বোধন শিগগির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৪০ Time View

রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন আগামী মাসে উদ্বোধন করা হবে। ভবনগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে তিনটি ভবনে প্রতি তলায় ৮টি এবং একটি ভবনে ৪টি ইউনিট রয়েছে। এখানে চারটি ২০ তলা ভবনে ৫৩২ জন কর্মচারির আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্মাণাধীন আবাসিক ভবন পরিদর্শনকালে এ তথ্য জানান। গণপূর্ত মন্ত্রী বলেন,সরকার বর্তমান মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসিক সুবিধা ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ শতাংশ সরকারি কর্মকর্তার আবাসিক সুবিধা রয়েছে।

মিরপুর ও পাইকপাড়ায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মতিঝিল এলাকায় ২২ দশমিক ৪ একর জায়গায় ১৬৪টি ভবনে ২ হাজার ৯৮০টি পরিবার বসবাস করছে। এসব পুরাতন ভবন ভেঙ্গে বহুতল ভবন নির্মাণ করার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় প্রায় ১০ হাজার পরিবারের বসবাসের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আজিমপুরে ৪টি ২০-তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ইস্কাটনের টেনামেন্ট হাউসে তিনটি ২০-তলা ভবনে ১১৪ জন সচিবের আবাসিক সুবিধা গড়ে তোলা হচ্ছে। এসব ভবনের নির্মাণ কাজ শেষ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসন সমস্যার অনেকাংশেই সমাধান হবে।

পরে মন্ত্রী ইস্কাটনে টেনামেন্ট হাউসে গ্রেড-১ কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ