1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
  • ৯৩ Time View

আগের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দাপুটে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। বুধবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা।

ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি রাজস্থান। টস হেরে ব্যাটিং নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা স্কোরে জমা করে ১৬০ রান। ৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় কলকাতা।

আগের ম্যাচে ব্যাট হাতে চমৎকার হাফসেঞ্চুরির জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন নিতিশ রানা। রাজস্থানের বিপক্ষে সেই তিনিই হয়ে উঠলেন বোলার। ২ ওভারে মাত্র ১১ রান খরচায় তার শিকার ২ উইকেট। রানার সঙ্গে টম কারানও ১৯ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। পিযুষ চাওলা (১/১৮) ও কুলদীপ যাদবের (১/২৩) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডি’আর্চি শর্ট। এই ওপেনার ৪৩ বলে করেন ৪৪ রান। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ বলে খেলে যান ৩৬ রানের ঝড়ো ইনিংস।

পরের দিকের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। ভালো শুরুর পরও আউট হয়ে গিয়েছেন সঞ্জু স্যামসন (৭) ও বেন স্টোকস (১৪)। জস বাটলার অপরাজিত ছিলেন ১৮ বলে ২৪ রানে।

১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস লিনকে শুরুতে হারালেও কলকাতাকে চাপে পড়তে দেননি সুনিল নারিন ও রবিন উথাপ্পা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৯ রান। নারিন ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর উথাপ্পা ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪৮ রানের ইনিংস।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে কলকাতার টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেন অধিনায়ক দিনেশ কার্তিক (২৩ বলে ৪২*) ও নিতিশ রানা (২৭ বলে ৩৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ