1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

নতুন এক শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৭০ Time View

সেই মুক্তিযুদ্ধের সময়কার অনেককিছুই চাইলেও ভুলে থাকা যায় না। যারা ১৯৭১ এর ভয়াবহ দিনগুলোকে দেখেছেন, ভোগ করেছেন দিনযাপনে তারা কেউই পারেন না। স্বাধীনতা দিবসকে সামনে রেখে নতুন একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘তোমার ভয় নেই মা’। এখানেও সেইসব ভয়াবহ দিনের স্মৃতি বয়ে বেড়ানোর চিত্র ফুটে উঠতে দেখা যাবে।

একটি মুক্তিযোদ্ধা পরিবারকে কেন্দ্র করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিক দেখানো হবে নাটকে। ১৯৭১ থেকে ২০১৮ অনেকটা সময়। কিন্তু সেই ৭১’এর কিছু স্মৃতি বয়ে বেড়াচ্ছেন একজন নারী। আর সেই নারীর ভূমিকায় এবার দেখা যাবে শবনম ফারিয়াকে। এই নাটকে ফারিয়ার বিপরীতে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

শবনম ফারিয়া বললেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্পের নাটক এটি। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

নাটকটি স্বাধীনতা দিবস ২৬ মার্চ রাতে বাংলাভিশন চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ