1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শাহজালালের টয়লেটে দেড় কোটি টাকার স্বর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৪৬ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকার একটি টয়লেট থেকে তিন কেজি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ স্বর্ণ আটক করা হয়। এ স্বর্ণ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল।

রাত দেড়টার দিকে গোপন তথ্যে ৯নং বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে ১ কেজি ওজনের ৩টি বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ