1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মাগুরায় পরিবার পরিকল্পনা মেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৮৭ Time View

মাগুরায় আজ থকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সারাদেশে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এসব ক্লিনিকে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে ৩০ প্রকার ওষুধ সরবরাহের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, জনপ্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন স্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা প্রদান ও পরামর্শ দেয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর এর আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ