1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

তাসকিনের জায়গায় একাদশে রনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৭ Time View

সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না দল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পর আজ (বুধবার) ভারতের সঙ্গে মাঠে নামার আগে সেই উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতেই হচ্ছে টিম বাংলাদেশকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে নিশ্চিত করেছেন দলে পরিবর্তন একটি। তাসকিন আহমেদের জায়গায় একাদশে আবু হায়দার রনি।

যদিও গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় দল নিয়ে রাজ্যের গুঞ্জন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে গেছে দলে ঘটবে দুটি পরিবর্তন। থাকছেন না সাব্বির ও তাসকিন। সাব্বিরের বদলে আরিফুল আর তাসকিনের পরিবর্তে আবু হায়দার রনি অথবা আবু জায়েদ রাহী।

সাব্বির ফর্মে নেই সত্য, শ্রীলঙ্কার সঙ্গে খুব দৃষ্টি কটুরভাবে রান আউট হয়েছেন, তারপর তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে মূল্য দেয়া হচ্ছে। ভারতের মত দলের বিপক্ষে আরিফুলের মত নবীনকে মাঠে নামাতে ঝুঁকি মনে করছে টিম ম্যানেজমেন্ট। বোঝাই যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নবীনদের সুযোগ দিয়ে ব্যর্থতার পর অনেক বেশি সতর্ক টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠলেও সাব্বিরকে রেখে দেয়ার চিন্তা। বলার অপেক্ষা রাখে না ভারতের বিপক্ষে ২৬ বলে ৩০ রান এসেছিল সাব্বিরের ব্যাট থেকে।

অন্যদিকে তাসকিনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণেই তাকে বাদ দেয়ার কারণ। কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে ভালো জায়গায় বল করার বদলে অযথা বাড়তি গতি সঞ্চার করতে গিয়ে মার খেয়েছেন তাসকিন। ২ ওভারে দেন ৩৩ রান। এমন বোলিংয়ের কারণে তাকে বাদ দেয়া ছাড়া অন্য কোন পথ নেই।

সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ