1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

সমাবেশে ইমরান খানের ওপর জুতা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪৪ Time View

মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের মুখে কালি নিক্ষেপ করা হয়।

এবার এই তালিকায় নাম লেখালেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে এক সমাবেশে ইমরানের ওপর জুতা নিক্ষেপ করা হয়।

সমাবেশে ভাষণ দিচ্ছিলেন ইমরান। এমন সময়ই তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়। তবে সেই জুতা তার গায়ে না লেগে পাশে দাঁড়িয়ে থাকা পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে লাগে।

তবে ইমরানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপকারী ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভিড়ের মধ্যেই হারিয়ে যান। জুতা নিক্ষেপের পর পরই বক্তব্য থামিয়ে দেন ইমরান। গত এক সপ্তাহে রাজনীতিবিদদের ওপর এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ