1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ভেনিজুয়েলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪৬ Time View

ভেনিজুয়েলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রডরিগুয়েজ টোরেসকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।
দেশটির সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সশস্ত্র বাহিনীকে বিভক্ত করার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি-শৃংখলা ভঙ্গের কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
সরকারের ভাষ্য হচ্ছে, রডরিগুয়েজ ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকান্ডের’ পরিকল্পনায় জড়িত রয়েছেন।
আগামী ২০ মে ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তাকে গ্রেফতার করা হলো। আর্থিকসহ নানা সমস্যায় জর্জরিত দেশটির প্রধান বিরোধীদল এ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের গোয়েন্দা প্রধান ছিলেন।
ভেনিজুয়েলা ব্যাপক খাদ্য ও ওষুধ ঘাটতির মুখে পড়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে গত বছর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অনেক লোক নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ