1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

মন্ত্রীসহ বিমানকে এক ঘণ্টা আকাশে ঘুরিয়েছে কাঠমান্ডুর বিমানবন্দর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৪৯ Time View

বিমানের সিটের সামনের মনিটরে জিপিএস রুটম্যাপে বারবার তাকাচ্ছেন যাত্রীরা। ম্যাপে দেখাচ্ছিল ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের আশপাশেই। অপেক্ষার প্রহর যেন আর শেষ হয় না। ম্যাপে এক ঘণ্টা ধরে একই স্থানে ঘুরছে বিমান।

ঘটনাটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট বিজি-০০৭১ এর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছাড়ে ময়ূরপঙ্ক্ষী বিমানটি। কথা ছিল নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করবে।

ফ্লাইটটির বিজনেস ক্লাসে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালসহ সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি সাংবাদিকসহ শতাধিক যাত্রী।

যাত্রীদের অধিকাংশই ইউএস-বাংলার ফ্লাইটে আহত-নিহতদের খোঁজখবর এবং সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কাঠমান্ডুতে যাওয়া। তবে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ আসলো একটি ঘোষণা। বিমানের ক্যাপ্টেন বলেন, ‘মাননীয় মন্ত্রী, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমরা ইতোমধ্যে কাঠমান্ডু বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। তবে আমাদের এখনও ল্যান্ডিং টাইম (অবতরণের সময়) দেয়া হয়নি। আশা করছি নির্ধারিত সময়ের ৩০ থেকে ৪০ মিনিট অতিরিক্ত ফ্লাই করে বিমানবন্দরে ল্যান্ড করতে পারব। গতকাল ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

বিমান দুর্ঘটনার পরের দিনের ফ্লাইটে এমন ঘোষণার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যে উৎকণ্ঠা দেখা যায়। ওই ঘোষণার ১০ মিনিট পর আসে নতুন ঘোষণা। ক্যাপ্টেন বলেন, ‘মাননীয় মন্ত্রী, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমরা ইতোমধ্যে কাঠমান্ডু বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি এবং ল্যান্ডিং টাইম পেয়েছি। আমাদের স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও অবতরণে সময় দেয়া হয়েছে ১টা ৫০ মিনিট। আশা করছি ১টা ৫০ অথবা ২টার মধ্যে আমরা নিরাপদে কাঠমান্ডুতে অবতরণ করব।’

অবশেষে নেপালের আকাশে এক ঘণ্টা ঘোরাঘুরির পর স্থানীয় সময় দুপুর ১টা ৪৭ মিনিট এবং বাংলাদেশ সময় ২টা ৩ মিনিটে বিমানটি নিরাপদে ত্রিভুবনে অবতরণ করে। দেড় ঘণ্টার ফ্লাইটটি নেপালে পৌঁছায় আড়াই ঘণ্টায়।

ফ্লাইটের ভেতরের চিত্র

ইউএস-বাংলার ফ্লাইট বিধ্বস্তের পর এ ফ্লাইটের অনেক যাত্রীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বিমান উড্ডয়নের সময় বিমানবালারা মোবাইল ও ট্যাব ব্যবহার করতে নিষেধ করলেও অনেকে তা ব্যবহার করেন। পরে যাত্রীরাই একে-অপরকে ইলেক্ট্রনিকস সামগ্রী ব্যবহার বন্ধ করতে বলেন। বিমান উড্ডয়নের আগ মুহূর্তে এক যাত্রীর ফেসবুকে নোটিফিকেশন বেজে উঠলে অপর যাত্রী তার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, ‘ফ্লাইটে মোবাইল ব্যবহারের কারণে ফ্রিকুয়েন্সি ব্যস্ত হয়ে পড়ে। পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের ম্যাসেজ স্পষ্টভাবে আদান-প্রদান করা যায় না। গতকাল এতো বড় একটি দুর্ঘটনা হলো, এরপরও ফ্লাইটে নিষিদ্ধ কাজ করছেন।’

গতকাল সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে চার ক্রু ও ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশি ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে অর্ধশত যাত্রীর প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে মারা যান ৩২ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ যাত্রী। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন। প্রাপ্তবয়স্ক ৬৫ এবং দুই শিশু ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ