1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জীবিত উদ্ধার ১৯ যাত্রীর তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৩৮ Time View

ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় জীবিত উদ্ধার ১৯ যাত্রীর তালিকা প্রকাশ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় ইউএস-বাংলার অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

জীবিত উদ্ধার ১৯ যাত্রী হলেন- ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী, সামিনা বয়ানজাংকার, কবির হোসেন, মেহেদী হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার, শাহরিন নাহার, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপাঠী, হরি প্রসাদ সবেদী, ডায়ারান তাম্রাকার, কেশাব পান্ডে, বসন্ত বহুরা, আশিষ সঞ্জিত, বিনোদ রাজ পাডিয়াল, দিনেশ হুমাগেইন, রেজাউল হক ও সোনম শাক্য।জীবিত উদ্ধার ১৯ যাত্রীর তালিকা প্রকাশ

এদিকে নেপাল সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৫০ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে নেপালের পুলিশের মুখপাত্র মনোজ নুপেন প্রাথমিকভাবে ৪০ জনের প্রাণহানির তথ্য জানিয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও ৯ জন মারা গেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিধ্বস্ত বিমানের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেছেন, ‘দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ বিমানটি ৬৭ আরোহী ও চার ক্রু নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল।’

তিনি বলেন, ‘যাত্রীদের মধ্যে ৩৭ পুরুষ, ২৭ নারী ও দুই শিশু ছিল। এদের মধ্যে অন্তত ৩৩ জন নেপালের নাগরিক।’

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোম্বারডায়ার ড্যাশ-৮ বিমানটি দুপুর ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে এতে আগুন ধরে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ