1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৫৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মোবাইল টিমে ২৭৩ জন ও স্ট্রাইকিং ফোর্সে ১৩০ জন পুলিশ, স্ট্রাইকিং ফোর্সে ১শ’ জন এপিবিএন, প্রতি কেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৩৬ জন আনসার সদস্য, মোবাইল টিমে ৪০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১০ জন ব্যাটালিয়ান আনসার এবং ৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৬টি মোবাইল টিম মোতায়েন রয়েছে।
এদিকে গাইবান্ধা-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মোবাইল টিমে ৩০১ জন ও স্ট্রাইকিং ফোর্সে ১৬০ জন পুলিশ, মোবাইল টিমে ১৫০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ জন এপিবিএন, প্রতি কেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৫২৬ জন আনসার সদস্য, মোবাইল টিমে ১৭২ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ জন ব্যাটালিয়ান আনসার এবং ৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১৮টি মোবাইল টিম মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন ফরহাদ হোসেন সংগ্রাম, জাপার রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবুল কাশেম।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন। এখানে মোট ৭৪টি ভোটকেন্দ্র রয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ গত ১৯ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন আফরুজা বারী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী জিয়া জামান ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ও মোট ভোটকেন্দ্র ১০৯টি।
ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী আসনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং গাইবান্ধা-১ নির্বাচনী আসনে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহতাব উদ্দিন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ