1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নাটোরে জঙ্গি আস্তানা থেকে হাত বোমাসহ চার জেএমবি সদস্য আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬৬ Time View

সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে আটক করেছে। এসময় ওই আস্তানায় তল্লাশি চালিয়ে পাঁচটি হাত বোমা, দুই লিটার পেট্রল, ৮টি সাংগঠনিক বই, কিছু সিডি, ল্যাপটপ, একটি মোটর সাইকেলসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ভোর চারটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে উত্তরা গণভবন সংলগ্ন একটি বাড়ি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ঘিরে ফেলে। ঐ বাড়িতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আহবান জানানো হয়। এতে সাড়া না পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে ঐ আস্তানায় অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। প্রায় ১ ঘন্টা পর জঙ্গিরা আত্মসমর্পণ করে।
আতœসমর্পনকারীরা হচ্ছে, জেলার বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর গ্রামের মৃত শুকুরের ছেলে শফিকুল ইসলাম (২৪), একই গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত ভিকু মন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে ফজলু (৩৮), সিংড়া উপজেলার আরকান্দি পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী মিয়ার ছেলে আনিসুর রহমান ওরফে আনিস (৪০) ও নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের ফজলার রহমানের ছেলে জাকির হোসেন (৩৮)।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, প্রায় মাস খানেক আগে আমির হামজা নামে দিঘাপতিয়া এমকে কলেজের এক ছাত্র ও স্কাউট সদস্য ওই বাড়িটি ভাড়া নেয়। আগে ওই বাড়িতে কেউ থাকতো না। স্থানীয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়িটি দেখাশুনা করতেন।তার কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়েছিলেন আমির হামজা। সেখান থেকে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন তারা।
তিনি আরো বলেন বলেন, অভিযানকালে আমির হামজাকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হামজাসহ আরো জঙ্গি পালিয়ে গেছে। তবে আটক জঙ্গিদের কাছ থেকে তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ