1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

অস্ট্রেলিয়াকে ১০১ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৬৬ Time View

প্রথম ইনিংসেই ১৩৯ রান পিছিয়ে থাকায় মাথার পাহাড়সমান চাপই ছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে সেই চাপটা সামলে নিতে পারলো না স্টিভেন স্মিথের দল। তৃতীয় দিনে ১৮০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলা সফরকারিরা চতুর্থ দিনের সকালেই গুটিয়ে গেছে ২৩৯ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১০১ রানের।

বল হাতে ঝড় তোলা কাগিসো রাবাদা চতুর্থ দিনের প্রথম ওভারেই তুলে নিয়েছেন লড়াই চালিয়ে যাওয়া মিচেল মার্শকে। ১২৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৫ রান করা এই ব্যাটসম্যানকে বোল্ড করে দেন প্রোটিয়া দলের তরুণ পেসার। এরপর প্যাট কামিন্সের (৫) উইকেটটিও নিয়েছেন রাবাদা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫৪ রানে ৬টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, দুই ইনিংস মিলিয়ে মোট ১১টি। এ নিয়ে ২৭ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবারের ১০ বা ততোধিক উইকেট নিলেন ডানহাতি এই পেসার। এছাড়া ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি এবং কেশভ মহারাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ