1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের লটারির ড্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৩৩ Time View

 আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে লটারির ড্র সম্পন্ন হয়।

লটারিতে ৩০ লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ঞ ০৫০২৮০১ নম্বর। দ্বিতীয় পুরস্কার (১টি, ৫ লাখ টাকা) জয়ীর নম্বর ঞ ০০৫৭৬৯০। তৃতীয় পুরস্কার (১টি, ১ লাখ টাকা) জয়ীর লটারি নম্বর ক ০৩০৪৫৩০। পুরস্কারের জন্য নির্ধারিত মোট ৮ শ্রেণির (১ম হতে ৮ম পর্যন্ত) পুরস্কারের মধ্যে ৪র্থ হতে ৮ম পর্যন্ত পুরস্কার সকল সিরিজের টিকিটের জন্য প্রযোজ্য হবে।

লটারিতে ১০ হাজার টাকা মূল্যের চতুর্থ পুরস্কার ১০টি বিজয়ী নম্বর ০০৯০৫৫৩ (ক থেকে ঞ পর্যন্ত প্রযোজ্য)। পাঁচ হাজার টাকা মূল্যের পঞ্চম পুরস্কার ১০টি। বিজয়ী নম্বর ০১৬৪২৪৫ (ক থেকে ঞ পর্যন্ত প্রযোজ্য)। ষষ্ঠ পুরস্কার ১০টি তিন হাজার টাকা (প্রতিটি)। ষষ্ঠ পুরস্কার বিজয়ী নম্বর ০৪৮২৯৯৭ (ক থেকে ঞ পর্যন্ত প্রযোজ্য)। সপ্তম পুরস্কার ১০টি দুই হাজার টাকা (প্রতিটি)। সপ্তম পুরস্কার বিজয়ী নম্বর ০১৬৯৯৮১ (ক থেকে ঞ পর্যন্ত প্রযোজ্য)।

অষ্টম পুরস্কার ২০০টি এক হাজার টাকা (প্রতিটি)। ক থেকে ঞ পর্যন্ত ১০টি সিরিজই প্রযোজ্য। ৮ম পুরস্কার যথাক্রমে- ০৪৪৬৫৭২, ০৮৩৯৪৪১, ০৮৫২১৫৫, ০০১২০০২, ০২৮৬৭৪১, ০০৯৭০৬১, ০২১৭২৮১, ০২৮৩২৬৯, ০১০০৪৩৫, ০২৭৭৯০৭, ০৬৩১৬৮২, ০৬৫২০৫০, ০৩৩৯৫৯৬, ০৩৮৬৪৪৫, ০৮৪১৩৪৮, ০২৪৭৬৪০, ০৪২৮৬৫১, ০১২১৫১২, ০৩৮৭২৬২ ও ০১৮৮৯০৪ নম্বর।

আগামী ৩০ দিনের মধ্যে পুরস্কারের জন্য বিজয়ীর নাম, ঠিকানা, সত্যায়িত ছবি ও টিকিটসহ লিখিত দাবি লটারি পরিচালনা কমিটির নিকট দাখিল করতে হবে। ডাকযোগে প্রেরিত টিকিট অপ্রাপ্তির জন্য লটারি পরিচালনা কমিটি দায়ী থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লটারি পরিচালনা কমিটির আহ্বায়ক ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনির হোসেন। সদস্য সচিব ছিলেন অর্থ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মো. নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জি এম মো. মাছুম পাটোয়ারী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব (স্ট্যাম্প) ডা. মো. হামিদুল হক, ঢাকা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস এম খলিলুর রহমান, উপপরিচালক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ