1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সাকিবের বদলে লিটন দাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৫৯ Time View

ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব নিদাহাস ট্রফিতেও খেলতে পারছেন না। অবশেষে বিসিবি থেকে নিশ্চিত করা হল নিদাহাস ট্রফির দলে নেই সাকিব। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আর অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আগেই জানিয়েছেন, সাকিব যে হাতে বল করেন সেই স্পিনিং বাঁ-হাতের কনিষ্ঠা আঙুলের ক্ষত সাড়তে সময় লাগবে। তাই তার পক্ষে হয়তো নিদাহাস ট্রফি খেলা সম্ভব হবে না।

উল্লেখ্য, থাইল্যান্ডের চিকিৎসকরা সাকিবকে দুই সপ্তাহর থেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। তবে থাই হাসপাতালের চিকিৎসকরা সাকিবকে ব্যাংককে থেকে থেরাপি নেবার প্রেসক্রিপশন করলেও ডাক্তার দেবাশীষ আগেই জানিয়েছিলেন, থেরাপি ব্যাংককেই দিতে হবে, এমন কথা নেই। সেটা বাংলাদেশে কিংবা প্রয়োজনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেও দেয়া সম্ভব।

সেই অনুযায়ী বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব দেশে ফিরেও এসেছেন। আগামীকাল থেকে তার থেরাপি শুরু হবে।

সাকিব ইস্যুতে জাগো নিউজের সঙ্গে আজ (শনিবার) সকালে আলাপে দেবাশিস চৌধুরী জানান, আমরা রোববার থেকে সাকিবের থেরাপি শুরু করবো। সেটা কত দিন চলবে? এ প্রশ্নের জবাবে ডাক্তার দেবাশিস জানান, কয়েকদিন চলুক। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এর মধ্যে যদি বোর্ড তাকে নিদাহাস ট্রফি চলাকালীন দলের সঙ্গে রাখতে চায়, তাহলে কলম্বোয় তার থেরাপির ব্যবস্থা করা হবে।

তবে বিসিবি আজ দুপুরে যে মেইল দিয়েছে, তাতে মনে হয় না আর সাকিবকে দলের সঙ্গে কলম্বো যাবেন। কারণ দুপুর পৌনে দুইটার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাকিব সুস্থ না হওয়ায় তার পক্ষে নিদাহাস ট্রফি খেলা সম্ভব হবে না। তার বদলে লিটন দাসকে দলে নেয়া হয়েছে। লিটন আগামীকাল দুপুরে দলের সঙ্গে কলম্বো যাচ্ছেন।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ, (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ