1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৪৫ Time View

মিসরের উত্তরাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

এক বিবৃতিতে জানানো হয়েছে, বেহেইরা প্রদেশে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোম হামাদা স্টেশনের কাছে ওই দুর্ঘটনায় দুইটি ট্রেন একেবারেই দুমড়ে মুচড়ে গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সাধারণ লোকজন এবং উদ্ধারকর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলা ওথমান জানিয়েছেন, হতাহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

পরিবহনমন্ত্রী হেসাম আরাফাতকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেরিফ ইসমাইল। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।

গত বছরের অাগস্টে উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় একটি ট্রেন দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়। এর আগে ২০১৩ সালে দক্ষিণ কায়রোতে একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৭ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ