1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

মুশফিক-নাঈমের ব্যাটে রূপগঞ্জের ২৭২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৮৩ Time View

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মুশফিকুর রহীম, নাঈম ইসলাম আর আবদুল মজিদের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৭২ রানের বড় পুঁজি পেয়েছে রূপগঞ্জ।

৯৫ বলে ৮ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেছেন নাঈম ইসলাম। ৭৫ বলে ৫৯ করেন ওপেনার আবদুল মজিদ। আর পরের সময়টায় দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৬৭ বলে খেলেন ৬৫ রানের যুগোপযোগী ইনিংস, যে ইনিংসে ছিল ৮টি বাউন্ডারির মার।

প্রাইম দোলেশ্বরের পক্ষে ৯ ওভার হাত ঘুরিয়ে ৪০ রানে ৩টি উইকেট নিয়েছেন আরাফাত সানী। ১০ ওভারে ৭৫ রান খরচ করলেও ফরহাদ রেজা পেয়েছেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ