1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ভিনিসিয়ুস-রাফিনহাদের নিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের এবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ব্যাংকে খাতের খেলাপি ঋণের ৭২ শতাংশই ১০ ব্যাংকের পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে? ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে

নাইজেরিয়ায় মেনিনজাইটিস রোগে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৪ Time View

নাইজেরিয়ার স্বাস্থ্য বিভাগ বুধবার জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস (মস্তিষ্ক-জিল্লি প্রদাহ) রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গরম আবহাওয়ার কারণে এ রোগ ছড়িয়ে পড়তে পারে বলে তারা সতর্ক করে দিয়েছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ল্যাবরেটরিতে পরীক্ষায় আরো ৩১ জনের মেনিনজাইটিস রোগ ধরা পড়েছে। এরা মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা। মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের তীব্র প্রদাহ।
রাজ্যের স্বাস্থ্য কমিশনার মোস্তফা জিবরিল জানান, এ পর্যন্ত এ রোগে যত লোক আক্রান্ত হয়েছে এবং এতে মারা গেছে তারা সকলে নাইজারের বাসিন্দা।
তিনি আরো জানান, প্রচন্ড গরম আবহাওয়ার কারণে এ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।
কম বাষ্প ও ধূলিমলিন অবস্থার কারণে সাধারনত: শুষ্ক মৌসুমে সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস রোগ ছড়িয়ে পড়ে।
সরকারি হিসাব অনুযায়ী, গত বছর নাইজেরিয়ার ১৭ টি রাজ্যে এ রোগ ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে ৩৩ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ