1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশের জন্য সহজ হলো ব্রিটিশ ভিসা আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৭ Time View

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করেছে ব্রিটেন। এ জন্য সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে।

সোমবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে নতুন এই পদ্ধতিতে এখন থেকে ব্রিটিশ ভিসার জন্য বাংলাদেশিদের আর ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে না। তারা নিজ বাড়ির কাছাকাছি ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। ভিসা পরিসেবা আরও উন্নত করতে ভিসা ও অভিবাসন বিভাগ ওডিএমভি নামে বিশেষ এ উদ্যোগ নিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ব্রিটেনের ভিসা ও অভিবাসন বিভাগ ধারাবাহিকভাবে সেবার মানোন্নয়নের চেষ্টা চালাচ্ছে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল মোবাইল সেবা চালু করছে।

তিনি বলেন, এই সেবা চালুর ফলে বাংলাদেশিরা ভিসা আবেদন কেন্দ্রগুলোর বাইরে আবেদনপত্র ও বায়োমেট্রিক ডাটা জমা দিতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আবেদনপত্র জমা দিতে আর ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ