1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

চোরাকারবারীর কাছ থেকে ওষুধ কেনে অ্যাপোলো হাসপাতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৫ Time View

চোরাকারবারীদের কাছ থেকে নকল ওষুধ কিনছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বেসরকারি অ্যাপোলো হাসপাতাল। সোমবার স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে এই তথ্যের প্রমাণ মিলেছে।

ল্যাবে রোগ নির্ণয়ের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় সোমবার ইতোমধ্যে এই হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানের পর জাগো নিউজে ‘অ্যাপোলোকে পাঁচ লাখ টাকা জরিমানা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল এই হাসপাতালের এমন প্রতারণা আশা করেনি কেউ। ফেসবুকে অনেকে লিখেছেন, এটি ভয়ঙ্কর। মানুষ যাবে কোথায়? অ্যাপোলো হাসপাতালের যদি এই অবস্থা হয়, তাহলে খুবই দুঃখজনক।

সোমবারের ওই অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কীভাবে অ্যাপোলোর মেয়াদোত্তীর্ণ আর অনুমোদনহীন ওষুধের সন্ধান পেলেন তিনি? অভিযানের ক্লু জানতে চাইলে সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি রাজধানীর নিকুঞ্জ-২ এলাকা থেকে নকল ওষুধ এবং প্যাকেজিং ম্যাটিরিয়ালসহ এক চোরাকারবারী ও নকল ওষুধ বিক্রেতাকে গ্রেফতার করে র‌্যাব। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। তার কাছ থেকে জব্দ করা কিছু আলামতের সূত্র ধরে অভিযানটি চালানো হয়।’

র‌্যাব সূত্রে জানা গেছে, ওই চোরাকারবারীর নাম মো. দেলোয়ার হোসেন। যাকে গত ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার করে র‌্যাব। তিনি নিম্নমানের ভেজাল ওষুধ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্থল ও আকাশ পথে আমদানি করতেন। সেদিন তার বাড়ি থেকে মোট এক কোটি টাকার ওষুধ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, দেলোয়ারের কাছ থেকে পলি ফার্মা নামে একটি ওষুধ বিক্রির বিল (রশিদ) উদ্ধার করে র‌্যাব। রশিদে অ্যাপোলো হাসপাতাল কর্তৃক দুটি আমদানি নিষিদ্ধ ওষুধ কেনার কথা লেখা ছিল। সেটি যাচাই-বাছাই করার জন্য অ্যাপোলো হাসপাতালে অভিযানটি চালানোর সিদ্ধান্ত নেয় র‌্যাব। দিনভর অভিযানে সন্দেহের সত্যতা পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ