1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১০২ Time View

দরপতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস উভয় বাজরে দরপতন হলো।

মূল্যসূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে।

এদিন বাজারটিতে মোট ৩৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আজ লেনদেন কমেছে ৬৩ কোটি ৭ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার। কোম্পানিটির মোট ১৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকার। ১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- কেয়া কসমেটিক, মুন্নু সিরামিক, জাহিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিটিক্যাল, ফাইন ফুড, ফু-ওয়াং ফুড এবং লংকাবাংলা ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। সোমবার বাজারটিতে মোট ২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ লেনদেন হওয়া মোট ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ