1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

তেজগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

রাজধানীর তেজগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সাজ্জাদ হোসেন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও এলাকা দিয়ে রাতে সাজ্জাদ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিএসটিআই মোড়ে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়। তবে ঢামেক চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ