1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

নদীবন্দর থেকে রাজস্ব বাড়াতে নানা উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৭ Time View

দেশের নদীবন্দরগুলো থেকে রাজস্ব বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এসবের মধ্যে নতুন নদীবন্দর স্থাপন, নদীবন্দর আধুনিকায়ন, নৌপথ সৃষ্টির লক্ষ্যে নদী খনন, যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা নেয়া, আধুনিক লঞ্চ, স্টিমার ও জলযান সংগ্রহ এবং যাত্রীবান্ধব নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা রয়েছে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহন খান এসব তথ্য জানান। ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে মন্ত্রী আরও জানান, ২০০৮-২০০৯ অর্থবছরে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে পাঁচ হাজার ৪৩০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে একই খাত থেকে আদায় হয়েছে সাত হাজার ৭০৮ লাখ টাকা।

সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম রিফাত আমিনের প্রশ্নে নৌ-পরিবহনমন্ত্রী জানান, ভোমরা স্থলবন্দরে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৪ দশমিক ৭২ একর জমি অধিগ্রহণসহ ১৬শ টন দারণক্ষমতা সম্পন্ন দুটি ওয়্যারহাউজ, একটি ট্রান্সশিপমেন্ট শেড, পাঁচটি ওপেন ইয়ার্ড, ১০০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি ওয়েব্রিজ স্কেল স্থাপন, অফিস ভবন, ডরমেটরি ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণসহ ২০১৩ সালের ১৮ মে বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়।

গত ৮ বছরে মেরিটাইম সেক্টরে মানবসম্পদের উন্নয়নে সরকারের কী পদক্ষেপ- এই প্রশ্নে মন্ত্রী জানান, মেরিন ক্যাডেট প্রশিক্ষণের জন্য পাবনা, বরিশাল, সিলেট ও রংপুরে মোট চারটি মেরিন একাডেমি নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগে একটি করে নাবিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান,বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় নামে একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। অভ্যন্তরীণ নৌযান পরিচালনায় প্রশিক্ষণের জন্য মাদারীপুর এবং বরিশালে দুটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী সংসদকে জানান, চট্টগ্রাম বন্দর সীমানার কর্ণফুলি নদীর সদরঘাট হতে বাকলিয়ার চর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা ড্রেজিং করে নব্যতা ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

ওই প্রকল্পের আওতায় ৪২ দশমিক ৮০ লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। এরই মধ্যে সরাসরি ক্রয় চুক্তির আওতায় নৌবাহিনীর মাধ্যমে ওই কাজ সম্পাদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ অনুমোদিত দিয়েছে। কিছুদিনের মধ্যে ড্রেজিং কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ