1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বিমানের ক্রুদের দিয়ে এয়ার এশিয়ার প্রচারণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪২ Time View

একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিচ্ছে বিমান বাংলাদেশ। ফ্লাইট সার্ভিসে নানা অনিয়ম ও নিম্নমানের সেবার কারণে বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। ফলে আউট স্টেশনে টিকিট বিক্রির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এমন দৈন্যদশায় এবার বিমান ক্রুদের দিয়ে চালানো হচ্ছে এয়ার এশিয়ার প্রচারণা।

বিমানের ক্রুদের গলায় ঝুলিয়ে দেয়া হচ্ছে এয়ার এশিয়ার লোগো সম্বলিত লাল ফিতা। এয়ার এশিয়ার এমন লাল ফিতা গলায় ঝুলানো ক্রুদের মডেল বানিয়ে তোলা ছবির ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে বিমানের সদর দফতরসহ বিভিন্ন স্থাপনা। বিশেষ করে গত ২৯ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হওয়া বিমানের মার্কেটিং কনফারেন্স-২০১৮ উপলক্ষে বলাকার দুয়ারে দুয়ারে বিতর্কিত এমন অগণিত ফেস্টুন টানিয়ে দেয়া হয়েছে।

বিমানে এমন দায়িত্বহীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিৎ বলে জানান জয়নাল আবেদীন নামের এক এয়ারলাইন্স কর্মী।

jagonews24

জানা গেছে, একের পর এক বিতর্কিত ঘটনার জন্য বিমানের গ্রাহক সেবা ও মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রতি পরিচালনা পর্ষদও বিরক্ত। খোদ প্রধানমন্ত্রী বিষয়টির অবতারণা করে মন্ত্রী সভার বৈঠকে প্রশ্ন তুলেছেন। বিমানের টিকিটের জন্য বুকিং ব্লক করে সিট খালি যাওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন তোলার পর পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল বারী সংশ্লিষ্ট বিভাগের পরিচালককে সমস্যা সমাধানে চাপের মুখে রেখেছেন। তবে কোনো কাজ হচ্ছে না।

বিমানের আউট স্টেশনে সেলসের অবস্থা খুবই খারাপ। ৩০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে না। মার্কেটিং কনফারেন্সের প্রথম দিন সেলসের এমন করুন দশার প্রতিবেদনে পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ক্ষোভে কনফারেন্স রুম থেকে বের হয়ে যান।

বিমানের মার্কেটিং বিভাগের প্রাপ্ত তথ্যে জানা যায়, এখানো গড়ে বিমানের ৩৩ শতাংশের বেশি আসন খালি থাকে। অথচ একই রুটের দেশি-বিদেশি অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে আসন খালি থাকে না। বিমানের লোকেরা অন্য এয়ারলাইন্স থেকে সুবিধা নিয়ে এসব করেন কি না? -বিষয়টি জানতে চান প্রধানমন্ত্রী। বিমান অদ্যবধি প্রধানমন্ত্রীর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি।

এদিকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী শাজাহান কামাল দেশে বাইরে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল বারী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। এমনটি ঘটে থাকলে দুঃখজনক। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ