1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সিলেটে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৯৬ Time View

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখানে মাজার জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় মাজার জিয়ারতের উদ্দেশ্যে সড়কপথে হজরত শাহপরানের (রহ.) মাজারে যাবেন। পরে দুপুর ১২টায় সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করতে নগরের কুশিঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তিনি।

বিকেল ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ