1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

আগুনে ভস্মিভূত হলো কাষ্ঠনির্মিত উচ্চতম ভবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৬৫ Time View

কাঠ নির্মিত বিশ্বের উঁচুতম ভবনটি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আরখানজেলৎস্ক শহরের ওই ভবনটিতে আগুন লাগে গত শনিবার দিবাগত রাতে। আঞ্চলিক জরুরি সহায়তা বিভাগ রোববার এ খবর নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, নিকটস্থ একটি গোসলখানায় আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসে সে আগুন ওই কাষ্ঠনির্মিত ভবনটিতে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে পুরো ভবনটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

১৩ তলা বিশিষ্ট ১৪৪ ফুট উচ্চতার ওই আবাসিক ভবনটি ১৯৯২ সালে নির্মাণ করেন স্থানীয় উদ্যোক্তা নিকোলাই সুতিয়াগিন। নির্মাণের পর থেকে আজ অবধি ভবনটি ছিল বিশ্বের উচ্চতম কাষ্ঠনির্মিত ভবন।

অবশ্য সেখানে এ ধরনের ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেননি তিনি।

স্থানীয় কর্তৃপক্ষ ২০০৮ সালে এই ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয় এবং ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। সে বছরের শেষের দিকে ভবনটিকে ভিত্তির চারতলাসহ অন্যত্র স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ